'গল্পটা ছাইয়ের এমন কি ডিমের কুসুমের' ব্লার্ব থেকে—
সমসাময়িকদের মধ্যে ইশরাত তানিয়া সেই লেখক, নিয়ত যিনি গল্পকে পরিবর্তিত রূপ দিচ্ছেন। বিগত বছরগুলোর মৃত্যুকালীন মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে তাঁর গল্পে এসেছে বিশ্বরাজনীতি আর অর্থনৈতিক-মন্দার আভাস। ম্যান্ডেলা-ইফেক্ট থেকে আখ্যানবিন্দু ধর্মবিকৃতির থার্মোমিটারে পরিলক্ষিত। তাপমাত্রায় আধিপত্যের ওঠা-নামা। জাতিসত্তার সেই ভারসাম্যহীন সমীকরণে গল্প স্থিতিচিহ্ন খুঁজছে। সমান্তরালে নাগরিক মননে ঘুমের ভেতর সম্পর্কগুলো হাঁটছে, চলছে, বদলে যাচ্ছে— কোথাও চাঁদ লেগে নির্মিত হচ্ছে আত্মজা আর প্রেমিকের সান্নিধ্য। যৌথ-নির্জ্ঞান আর উপলব্ধির মিথস্ক্রিয়ায় সৃষ্টি হচ্ছে কথাবস্তুর উপাদান। এই গ্রন্থ দু’টি দিক থেকে বিশিষ্টতার দাবী রাখে: লেখকের পর্যবেক্ষণে প্রায় সব গল্পে চারপাশের দ্বন্দ্বমুখরতার ছাপ— আর কথনে যথাযোগ্য ভাষাশৈলীর ব্যবহার আদি থেকে অন্তকে এমনভাবে সমন্বিত করেছে— যেখানে কাঠামোতে নতুন মাত্রা সংযোজিত হয়।
ইশরাত তানিয়ার এই চতুর্থ গল্পগ্রন্থ— গল্পটা ছাইয়ের এমন কি ডিমের কুসুমের— বাংলা ছোটগল্পের নতুন দিকসীমা চিহ্নিত করবে।
প্রকাশনা: জলধি
- Home-icon
- আলোচনাসূত্র
- সাহিত্যতত্ত্ব
- ভিডিও
- শিশু কিশোর
- সাহিত্য
- _কবিতা
- _গল্প
- _উপন্যাস
- _নাটক
- _পত্রিকা
- _পুনঃপাঠ
- বিজ্ঞান
- _গণিত
- _পাখি
- _বিজ্ঞান
- অন্যান্য
- _ইতিহাস
- _জীবনী
- _প্রবন্ধ
- _ভ্রমণ
- _ভাষাতত্ত্ব
- _দর্শন
- _শিক্ষা
- _সাক্ষাৎকার
- About
- _About Site
- _Write for Us
- _Review Format
- _Comment Policy
- _Privacy Policy
- _Send Feedback

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম