গ্রন্থগত ওয়েবসাইটে বাংলা বই রিভিউ লিখুন

গ্রন্থগত ওয়েবসাইটে বাংলা বই রিভিউ লিখুন

বাংলা বই রিভিউ আলোচনা সমালোচনা লিখুন

গ্রন্থগত-এ আপনার পাঠ-অভিজ্ঞতা ও বই আলোচনা প্রকাশ করুন

একটি বই পড়া শেষ হয়; তার প্রতিধ্বনি থেকে যায়।

প্রতিটি ভালো বই একটি নতুন আলাপের শুরু। সেই আলাপে আপনার লেখাও যোগ হোক।

গ্রন্থগত-এ আমরা মনে করি, বইয়ের পাঠ-অভিজ্ঞতা একেকজনের কাছে একেক রকম। কোনো বই আপনাকে ভাবিয়েছে, আনন্দ দিয়েছে, প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে কিংবা দীর্ঘদিন মনে রয়ে গেছে— সেই অভিজ্ঞতা অন্য পাঠকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

আপনি যদি কোনো বাংলা বইয়ের রিভিউ, বই আলোচনা, বই সমালোচনা, পাঠ-অনুভূতি বা পাঠ-প্রতিক্রিয়া লিখতে চান, তাহলে আপনার লেখা আমরা সাদরে স্বাগত জানাই।

কী ধরনের লেখা পাঠাতে পারেন?

  • বাংলা বইয়ের রিভিউ, আলোচনা বা সমালোচনা
  • পাঠ-অনুভূতি ও বই নিয়ে ব্যক্তিগত মতামত
  • কোনো কবিতা, গল্প, উপন্যাস বা প্রবন্ধ নিয়ে বিশ্লেষণধর্মী লেখা
  • কোনো লেখক বা গ্রন্থকে কেন্দ্র করে সাহিত্যিক আলোচনা
  • নতুন কিংবা পুরোনো—যেকোনো বাংলা বই নিয়ে পাঠ-প্রতিক্রিয়া

বাংলা বই রিভিউ লেখার নির্দেশনা

  • আমরা চাই, আপনার মূল্যবান লেখাটি মৌলিক হোক। কোথাও থেকে যেন কপি করা না হয়।
  • ভাষা হবে সাবলীল, ব্যাকরণসম্মত ও পাঠবান্ধব।
  • সাধারণভাবে ৫০০–১৫০০ শব্দের মধ্যে হলে ভালো। প্রয়োজন অনুযায়ী এর চেয়ে বেশী শব্দ হতে পারে।
  • বইয়ের গুরুত্বপূর্ণ ঘটনা বা বাণী লেখার শুরুতেই উল্লেখ করতে পারেন।
  • বইয়ের মাঝে বা শেষে কোনো ছবি, ছক, নির্ঘন্ট, গ্রন্থ তালিকা ইত্যাদি থাকলে তা এক দুই লাইনে বলে দেয়া যেতে পারে।
  • তথ্যভিত্তিক আলোচনা হলে যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য ও সূত্র ব্যবহার করুন।

রিভিউয়ের সঙ্গে বইয়ের যে তথ্যগুলো পাঠাবেন

  • বইয়ের নাম — বাংলা ও ইংরেজিতে

  • লেখকের নাম — বাংলা ও ইংরেজিতে

  • আলোচকের নাম

  • বইয়ের ধরন

  • প্রচ্ছদশিল্পীর নাম

  • প্রকাশনীর নাম ও দেশ

  • প্রকাশকাল

  • পৃষ্ঠাসংখ্যা

  • মূল্য

  • ISBN — যদি থাকে

  • বই রিভিউ কীভাবে পাঠাবেন?

    আপনার বাংলা বইয়ের রিভিউটি ইউনিকোড কী-বোর্ড দিয়ে নিকষ, আদর্শলিপি, সোলায়মানলিপি, কালপুরুষ প্রভৃতি ফন্টে টাইপ করে odt, doc, docx, txt ফরমেটে অথবা মেইল বডিতে পেস্ট করে ই-মেইলে পাঠিয়ে দিন। দয়া করে pdf অথবা কোন ইমেইজ ফরমেটে (jpeg, png, gif, webp) লেখা পাঠাবেন না। এইভাবে পাঠানো কোন লেখা প্রকাশযোগ্য করা বেশ ঝামেলা ও কষ্টকর। আপনি যদি কোন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অবশ্য পুনর্বিবেচনা করা যেতে পারে।

     

     

    এখানে ক্লিক করেও লেখা পাঠাতে পারেন

    লেখা প্রকাশের নীতি

    পাঠানো সব লেখা প্রকাশ করা সম্ভব নাও হতে পারে। লেখাটি প্রকাশের আগে প্রয়োজন অনুযায়ী ভাষাগত সম্পাদনা অথবা বিন্যাসগত কিছু পরিবর্তন করা হতে পারে। তবে লেখকের মূল বক্তব্য ও ভাব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হবে।

    কোনো লেখা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত গ্রন্থগতের সম্পাদকীয় বিবেচনার ওপর নির্ভর করবে। তিন মাসের মধ্যে কোন লেখা প্রকাশ না হলে, তা প্রকাশ-তালিকায় নেই বলে বুঝে নিতে হবে।

    পুনঃপ্রকাশের নীতি

    সাধারণভাবে আমরা সকল লেখা উন্মুক্তভাবে ব্যবহারের পক্ষে। অর্থাৎ 'গ্রন্থগত' ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা বিনা অনুমতিতে যে কোন মাধ্যমে অবাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ করা যেতে পারে। ওয়েবসাইট কর্তৃপক্ষের এ বিষয়ে কোন আপত্তি নেই।

    কিন্তু, বইয়ের আলোচক হিসেবে আপনি যদি আপনার নিজের লেখাটি অন্য কাউকে ব্যবহার বা অন্য কোন মাধ্যমে প্রকাশের অনুমতি দিতে অনিচ্ছুক থাকেন, তাহলে সে কথা আলাদাভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হল।

    পড়া থেকে শুরু হোক নতুন পাঠের আলাপ।
    আপনার লেখা হয়তো আরেকজন পাঠককে তার পরবর্তী প্রিয় বইটি খুঁজে পেতে সাহায্য করবে। 
    * কোন প্রশ্ন থাকলে এখানে ক্লিক করে সরাসরি উদ্যোক্তা সম্পাদকের বরাবরে একটি মেইল পাঠিয়ে দিতে পারেন।