সম্পাদকীয় স্বীকারোক্তি
১। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন সাহিত্যকর্ম, রচনাকর্ম, গ্রন্থ-আলোচনা, বই-পর্যালোচনা, সমালোচনা, বিবরণ ও পরিচিতিমূলক লেখার অধিকাংশই বিভিন্ন লেখক কর্তৃক রচিত।
২। প্রতিটি লেখার মনোভঙ্গি, উদ্দেশ্য, লক্ষ্য ও বিশ্লেষণ সংশ্লিষ্ট লেখকের নিজস্ব। এসবের দায় ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের উদ্যোক্তা বা পরিচালকের নয়।
৩। একই বই বা সাহিত্যকর্ম নিয়ে একাধিক আলোচক লিখলে তাঁদের আলোচনায় একাধিক মতামত থাকা স্বাভাবিক। ফলে একই বিষয় বা আলোচনা নিয়ে পাঠকদের মধ্যেও মতভেদ থাকা স্বাভাবিক। ভিন্নমতকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারা একটি সুস্থ মানবিক ও বৌদ্ধিক আচরণের অংশ— ‘গ্রন্থগত’ সেই স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে স্বাগত জানায়।
৪। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত কিছু ছবির আকার বা দৃশ্যমান তুলনামূলকভাবে নিম্নমানের মনে হতে পারে। ওয়েবসাইটের পৃষ্ঠা দ্রুত লোড করানোর উদ্দেশ্যে কিছু ছবির আকার ও মান ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছে।
৫। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখার শতভাগ ত্রুটিহীনতার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। ফলে কোনো কোনো লেখায় অনিচ্ছাকৃতভাবে ভুল বানান, বাক্যগঠন, সাল, নাম, ঠিকানা কিংবা অন্য কোনো বিভ্রান্তিকর তথ্য থেকে যেতে পারে। এমনকি ‘ভুল’ শব্দটিও অনবধানতাবশত ‘ভূল’ লেখা থাকতে পারে। মানবীয় ও যান্ত্রিক ত্রুটি, দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলোকে সহনশীল দৃষ্টিতে বিবেচনা করার অনুরোধ রইল।
৬। কোনো বই থেকে উদ্ধৃত বাক্য—অর্থাৎ উদ্ধৃতিচিহ্নের মধ্যে থাকা অংশের—বানান সংশ্লিষ্ট বইয়ের লেখক, অনুবাদক, সম্পাদক বা সংকলকের নিজস্ব। অন্যদিকে মূল আলোচনার বানান আলোচকের নিজস্ব। ফলে একই নিবন্ধে দুই ধরনের বানানরীতি বা বানান দেখা যেতে পারে।
৭। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেও বানান, বাক্য বা তথ্যের ভুল কিংবা অসম্পূর্ণতা রাখা হয়েছে। এর একটি উদ্দেশ্য পাঠকের মনোযোগ ও পর্যবেক্ষণশক্তিকে একটু উসকে দেওয়া। কোনো ভুল আপনার চোখে পড়লে তা আমাদের জানালে আমরা কৃতজ্ঞ থাকব। মন্তব্যঘরে জানাতে পারেন অথবা এই লিংকে থাকা ফরম ব্যবহার করে একান্তে জানাতে পারেন।
৮। ‘গ্রন্থগত’ ওয়েবসাইটে প্রকাশিত আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ও মন্তব্যের দায় সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট লেখক, আলোচক বা মন্তব্যকারীর। তাঁদের কোনো বক্তব্য বা মন্তব্যের জন্য ওয়েবসাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়ী করা যাবে না।
৯। ‘গ্রন্থগত’-এর পরিচালক যেকোনো রচনা, প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা বা মন্তব্য কোনো পূর্বঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রকাশ না করা, সাময়িকভাবে সরিয়ে রাখা কিংবা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করেন।
১০। মোবাইল ফোনে দ্রুত ও স্বচ্ছন্দে ওয়েবসাইটটি চালু হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে মোবাইল সংস্করণে দৃশ্যমানতার সজ্জা, রং, বৈশিষ্ট্য ও কিছু কারিগরি সুবিধা সীমিত রাখা হয়েছে। ওয়েবসাইটের পূর্ণাঙ্গ বর্ণবৈচিত্র্য, বিষয়সজ্জা ও কারিগরি সুবিধা উপভোগ করতে কম্পিউটারে Firefox ব্রাউজার ব্যবহার করে ‘গ্রন্থগত’ ভ্রমণের অনুরোধ রইল।
১১। কোনো বই, ম্যাগাজিন বা সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, পর্যালোচনা বা সমালোচনা প্রকাশের জন্য সংশ্লিষ্ট লেখক বা প্রকাশকের পূর্বানুমতি নেওয়া ‘গ্রন্থগত’-এর নীতিগতভাবে প্রয়োজনীয় বলে বিবেচিত হয় না। তবে কোনো লেখক বা প্রকাশক তাঁর কোনো সাহিত্যকর্ম নিয়ে আলোচনা প্রকাশ না করার অনুরোধ জানালে তা আমাদের জানাতে পারেন। চাইলে নিজেদের বই বা প্রকাশিত সাহিত্যকর্মের সংশ্লিষ্ট কোনো পৃষ্ঠায় এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখও করতে পারেন।
অর্থাৎ, ‘গ্রন্থগত’-এ প্রকাশিত লেখা যেকোনো মাধ্যমে পুনর্মুদ্রণ বা পুনঃপ্রকাশ করা যেতে পারে। তবে মূল লেখার কোনো অংশ পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা যাবে না এবং পুনঃপ্রকাশের ক্ষেত্রে উৎস হিসেবে ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের নাম ও লিংক অবশ্যই উল্লেখ করতে হবে।
১৩। ‘গ্রন্থগত’ ওয়েবসাইট সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
১৪। ওয়েবসাইটটির যাবতীয় ব্যয় উদ্যোক্তা ও পরিচালকের ব্যক্তিগত অর্থায়নে বহন করা হচ্ছে।
১৫। সবিনয়ে স্বীকার করছি, ‘গ্রন্থগত’-এ প্রকাশিত লেখার জন্য বর্তমানে কোনো প্রকার সম্মানী প্রদান করা সম্ভব হচ্ছে না।
১৬। বিশেষভাবে উল্লেখ্য, ‘গ্রন্থগত’ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সাহিত্যচর্চার উদ্যোগ নয়। ফলে এই ওয়েবসাইটের প্রকাশিত রচনাগুলোর শিক্ষামূল্য, সাহিত্যিক মূল্য বা চূড়ান্ত মান নির্ধারণের দায়িত্ব পাঠকের নিজস্ব। পাঠকের বিচার, অনুসন্ধান ও পাঠ-অভিজ্ঞতাই এখানে শেষ কথা।
১৭। আপনার কোনো পরামর্শ, উপদেশ, মতামত বা সমালোচনা থাকলে নিচের মন্তব্যঘরে জানাতে পারেন। চাইলে এই লিংকে থাকা ফরম ব্যবহার করে একান্তেও জানাতে পারেন।
১৮। ‘গ্রন্থগত’ আপাতত একটি অস্থায়ী উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে। যে কোনো সময় কোনো অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কোনো পূর্বঘোষণা দেওয়া ছাড়াই ওয়েবসাইটটি সাময়িকভাবে স্থগিত, নিষ্ক্রিয় কিংবা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।

0 মন্তব্যসমূহ
মার্জিত মন্তব্য প্রত্যাশিত। নীতিমালা, স্বীকারোক্তি, ই-মেইল ফর্ম