সম্পাদকীয় মনোভঙ্গি

গ্রন্থগত ওয়েবসাইট প্রসঙ্গে সম্পাদকীয় মনোভঙ্গি

গ্রন্থগত (www.granthagata.com) ওয়েবসাইটের কার্যক্রম পরিচালনা ও বিকাশের জন্য কিছু নির্দিষ্ট সম্পাদকীয় মনোভঙ্গি ও কর্মপ্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে নিম্নোক্ত ভাবনাসমূহ লিপিবদ্ধ করা হলো।

১ ঘোষণা

  • মহান মুক্তিযুদ্ধ আমাদের কাছে সর্বোচ্চ মর্যাদার বিষয়।
  • এই ওয়েবসাইট সম্পূর্ণভাবে শিশুবান্ধব। শিশুদের জন্য অনুপযুক্ত কোনো ধরনের রচনা এখানে প্রকাশ করা হবে না। বরং শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের বই সম্পর্কে তথ্য ও পরিচিতি প্রকাশ করা হবে।
  • লিঙ্গসমতার প্রতি আমরা শ্রদ্ধাশীল।
  • কোনো ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা এই ওয়েবসাইটের উদ্দেশ্য নয়।
  • শিক্ষা ও পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করার মধ্যেই এই ওয়েবসাইটের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে।
অর্থাৎ, শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে নয়, শিক্ষা ও পাঠসহায়ক উদ্যোগ হিসেবে ‘গ্রন্থগত’-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
  • এই ওয়েবসাইটের মূল কার্যক্রম কোনো ধরনের মৌলিক সৃষ্টিশীল সাহিত্য রচনা বা প্রকাশ নয়; বরং বই ও সাহিত্যকেন্দ্রিক আলোচনা, পর্যালোচনা, পরিচিতি ও বিশ্লেষণ প্রকাশ করা।
  • বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

২ লক্ষ্য

আমরা সব ধরনের বই পাঠের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করতে চাই। কে কোন বই পড়বেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। তবে কোন কোন বই পাঠযোগ্য বা পাঠ উপভোগ্য হতে পারে, সে বিষয়ে পাঠককে সামান্য ধারণা দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

পাঠককে আরও বেশি বইয়ের কাছাকাছি নিয়ে আসা, তাঁর সামনে নতুন নতুন বিষয় ও বিষয়বস্তু উপস্থাপন করা, নতুন বইয়ের সঙ্গে পরিচিত করে দেওয়া এবং সর্বোপরি পাঠক ও বইয়ের মধ্যে নৈকট্য বাড়িয়ে তোলাই আমাদের লক্ষ্য।

৩ বৈশিষ্ট্য

৩.১

‘গ্রন্থগত’ ওয়েবসাইট গ্রন্থ, পুস্তক, বই, ম্যাগাজিন, পত্রিকা, সাময়িকপত্র ইত্যাদির পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, নাটক ও চলচ্চিত্র সম্পর্কে পরিচিতি, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বর্ণনা, বিচার ও বিশ্লেষণধর্মী কার্যক্রম পরিচালনা করে।

৩.২

একই বই, প্রবন্ধ বা সাহিত্যকর্মের একাধিক পর্যালোচনা ও বিশ্লেষণকে আমরা উৎসাহিত করি। একই বিষয় বা প্রসঙ্গে বহুবিধ মনোভঙ্গি, দৃষ্টিকোণ ও আলোচনাভঙ্গি জানতে ও পড়তে আমরা আগ্রহী।

৩.৩

‘গ্রন্থগত’ কোনো ধরনের বই ক্রয় বা বিক্রয়ের সঙ্গে সরাসরি জড়িত নয়।

৩.৪

‘গ্রন্থগত’ সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এখানে কোনো ধরনের বিজ্ঞাপন ব্যবহার করা হয় না।

৩.৫

অননুমোদিতভাবে কপি বা বিতরণ করা বইয়ের কোনো ধরনের ই-বুক ফাইল বা ফাইল-ফরম্যাট (PDF, EPUB, MOBI, ODT, DOC, DOCX, TXT, JPEG, PNG, HTML, CHM) ডাউনলোডের জন্য এই সাইটে কোনো লিংক প্রদান করা হয় না।

৩.৬

পাঠকদের আরও ভালো ও বেশি বই পড়তে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে লেখক, প্রকাশক বা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর অনুমোদনপ্রাপ্ত বই বিভিন্ন ই-বুক ফাইল-ফরম্যাটে (PDF, EPUB, MOBI, ODT, DOC, DOCX, TXT, JPEG, PNG, HTML, CHM) বৈধভাবে বিতরণের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বৈধভাবে বিতরণকৃত বইয়ের ডাউনলোডের ক্ষেত্রে সম্ভব হলে সংশ্লিষ্ট লেখক, প্রকাশক বা স্বত্বাধিকারী কর্তৃক প্রদত্ত লিংক ব্যবহার করা হবে। অন্য কোনো সাইটের প্রদত্ত ডাউনলোড লিংকের বৈধতা বা সহজলভ্যতার দায় ‘গ্রন্থগত’ বহন করে না।

উপরোক্ত সম্পাদকীয় মনোভঙ্গি ও কর্মপ্রক্রিয়ার আলোকে ‘গ্রন্থগত’ একটি পাঠকবান্ধব, অবাণিজ্যিক ও বইকেন্দ্রিক উদ্যোগ হিসেবে তার কার্যক্রম পরিচালনা করে থাকে।