এই ওয়েবসাইটের নাম: গ্রন্থগত (GRANTHAGATA)
পরিচিতি:
বই আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার ওয়েবসাইট
A Bengali website for book reviews, discussions,
critiques, analyses and diverse perspectives on books.
ওয়েবঠিকানা: www.granthagata.com
বই পড়তে আমরা সবাই ভালোবাসি। পছন্দের বা অপছন্দের বই সম্পর্কে অন্যকে নিজের মতামত জানাতে এবং নিজের পড়া কোনো বই সম্পর্কে আরও বেশি মানুষকে জানাতে আমরা স্বাভাবিকভাবেই আগ্রহী।
পাঠকৃত বই, পত্রিকা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, নিবন্ধ এবং অন্যান্য পাঠ্যকর্ম সম্পর্কে পাঠকের ভাবনা ও অভিজ্ঞতা অন্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ‘গ্রন্থগত’ ওয়েবসাইটের এই আয়োজন।
সাধারণভাবে পাঠকের সামনে উপস্থাপনযোগ্য বিভিন্ন ধরনের বই ও সাহিত্যকর্ম নিয়ে আমরা আলোচনা করতে আগ্রহী। বাংলাদেশের প্রচলিত আইন এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বিভিন্ন ধরনের বইয়ের বহুমাত্রিক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ও বিশ্লেষণকে আমরা স্বাগত জানাই।
একটি বইকে একজন পাঠক যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, অন্য পাঠকের দৃষ্টিভঙ্গি যে একই হবে—এমনটি সর্বদা স্বাভাবিক নয়। মানুষের চিন্তা, অভিজ্ঞতা, রুচি ও মনোভঙ্গির বৈচিত্র্যই একটি সমাজকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে।
একই প্রসঙ্গে বহুবিধ দৃষ্টিকোণ ও মনোভঙ্গিকে গ্রহণ করার সামর্থ্য একটি সমাজের চিন্তার পরিসরকে প্রসারিত করে। গ্রন্থ পর্যালোচনার ক্ষেত্রেও এই বিবেচনাটি গুরুত্বপূর্ণ।
একটি বই নিয়ে একাধিক আলোচনা হতে পারে। একই বই পাঠের পর বিভিন্ন পাঠক ভিন্ন ভিন্ন অনুভূতি, উপলব্ধি ও মতামত অর্জন করতে পারেন। একটি বই বা রচনাকে ঘিরে যত বেশি চিন্তাভঙ্গি, মনোভঙ্গি ও পাঠ-অভিজ্ঞতা প্রকাশের সুযোগ থাকবে, সেই বইটির বহুমাত্রিকতাও তত বেশি স্পষ্ট হয়ে উঠবে।
‘গ্রন্থগত’ এই বহুমাত্রিক পাঠ-দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায়।
প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বই প্রকাশিত হচ্ছে। প্রকাশিত বইয়ের বিষয়বৈচিত্র্য এত ব্যাপক যে বিষয় শ্রেণিবিন্যাসের প্রচলিত কাঠামোগুলোতেও তার বিস্তৃত পরিসর প্রতিফলিত হয়।
আমরা যত বেশি সম্ভব ধরনের বই নিয়ে আলোচনা করতে চাই এবং বিভিন্ন ধরনের বই নতুন পাঠকের সামনে তুলে ধরতে চাই। বহুবিধ বিষয় ও প্রসঙ্গের বইয়ের সঙ্গে নিবিড় পাঠে আগ্রহী পাঠকদের পরিচয় করিয়ে দেওয়াও আমাদের অন্যতম উদ্দেশ্য।
আমরা মনে করি, বিভিন্ন ধরনের বই পড়ার অভিজ্ঞতা মানুষের চিন্তার পরিসরকে বিস্তৃত করে এবং তাকে আরও পরিণত ও বহুমাত্রিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে।
‘গ্রন্থগত’ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নয় এবং কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাও এর উদ্দেশ্য নয়।
পড়া, জানা ও শেখার প্রতি মানুষের স্বাভাবিক আগ্রহকে আরও উৎসাহিত করা এবং পাঠাভ্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ‘গ্রন্থগত’-এর কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
বই রিভিউ, আলোচনা ও সমালোচনার বিষয়ে আগ্রহী হলে; নতুন নতুন বইয়ের খবর, পরিচিতি, পর্যালোচনা ও বিশ্লেষণ সম্পর্কে কৌতূহলী, আগ্রহী বা সক্রিয় হলে—‘গ্রন্থগত’ ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
পুনঃপ্রকাশ ও ব্যবহারের বিষয়ে
‘গ্রন্থগত’-এ প্রকাশিত লেখা অবাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ ও প্রচারের ক্ষেত্রে উদার নীতি অনুসরণ করা হয়। তবে মূল লেখার স্বাতন্ত্র্য, লেখকের পরিচয় এবং সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর অধিকার অক্ষুণ্ণ রাখতে আমাদের পুনঃপ্রকাশের নীতিমালা অনুসরণ করার অনুরোধ করছি।
মূল লেখায় কোনো পরিবর্তন করা যাবে না এবং পুনঃপ্রকাশের ক্ষেত্রে গ্রন্থগত-এ প্রকাশিত মূল লেখাটির লিংক ‘সূত্র’ হিসেবে উল্লেখ করতে হবে।
পড়ুন > পুনঃপ্রকাশের নীতিমালাগ্রন্থগত ওয়েবসাইট শুরু করার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাকে অনলাইনে একটি সম্মানজনক ও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া। বাংলা বিশ্বের বৃহৎ ভাষাগুলোর একটি হওয়া সত্ত্বেও ইন্টারনেটে মানসম্মত, সুসংবদ্ধ ও দীর্ঘস্থায়ী বাংলা উপাদানের পরিমাণ এখনও আমাদের প্রত্যাশার তুলনায় অপ্রতুল।
আমরা মনে করি, একটি ভাষার সমৃদ্ধি শুধু তার মুদ্রিত বইপত্র বা কথ্য ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তার ডিজিটাল উপস্থিতিও ক্রমে সেই ভাষার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বিবেচনায় বাংলা ভাষার সাহিত্য, জ্ঞান, চিন্তা ও নানা বিষয়ভিত্তিক রচনাকে যথাসম্ভব নির্ভুল, সুসংবদ্ধ ও মেশিন-পাঠযোগ্য উপাদান হিসেবে অনলাইনে সংরক্ষণ ও উপস্থাপন করা গ্রন্থগতের একটি প্রত্যাশা।
এর মাধ্যমে বাংলা ভাষার নিজস্ব মহিমা ও বহুমাত্রিকতাকে বিশ্বের বৃহত্তর ডিজিটাল পরিসরে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের সার্চ, ডিজিটাল আর্কাইভ, ভাষা-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থায় বাংলা ভাষার উপযোগী উপাদানের ভাণ্ডার সমৃদ্ধ করাও আমাদের লক্ষ্য।
উল্লেখ্য
‘গ্রন্থগত’ ওয়েবসাইট সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে উদ্যোক্তা-পরিচালকের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে।
‘গ্রন্থগত’-এর মূল কার্যক্রম বই, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভ্রমণ ও অন্যান্য পাঠ্যকর্মকে কেন্দ্র করে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, পরিচিতি ও বিশ্লেষণ প্রকাশ করা। এই ওয়েবসাইটের রচনাগুলোকে মৌলিক সৃষ্টিশীল সাহিত্যকর্ম হিসেবে বিবেচনা করার উদ্দেশ্য আমাদের নেই।
সুশান্ত বর্মণ
সহযোগী অধ্যাপক (বাংলা)
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ
