কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কাব্য সম্পর্কে দীপন কুমার রায় এর মতামত

সাম্যবাদী কাব্য ‎কাজী নজরুল ইসলাম


‎সাম্যের কবি, বিদ্রোহী কবি আমার কাছে তিনি প্রেমের কবি। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী  যে রস আস্বাদন করতে পারবেন একাধারে রণঢেরী বাজবে হৃদ স্পন্দনে আর রক্তে টগবগিয়ে ফুটন্ত গরম পানির মতো একটা অনূভুতি এনে দিবে। কবি এই কাব্যে জাতি ভেদাভেদ ভুলে অসম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করতে তাগিদ দিয়েছেন। আমরা নির্দিষ্ট স্থানে প্রার্থনালয়ে কিংবা উপাসনালয়ে স্রষ্টাকে খুঁজি আর তিনি তো বিশ্বময় এই বিশ্বচরাচরে বিরাজ করছেন । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেই সৃষ্টিকর্তাকেই মূলত ভিন্ন ভিন্ন নামে স্মরণ করি। আমাদের এই পরিচয়কে কবি সংক্ষিপ্ত করে লিখেছেন - মানুষ।

‎আর এই মানুষ পাপ পূণ্যের হিসেব কষতে বসে মানব জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে ফেলে তবু মানুষের মুখোশ উন্মোচন করা কঠিন। যতসব নাম দেয়া যেতে পারে মানুষের কর্ম অনুযায়ী ভালো কাজ করলে ভালো উপাধি খারাপ কাজ করলে খারাপ উপাধি । আবার বিভিন্ন পেশা শ্রেণির কর্মজীবী মানুষের বিভিন্ন পেশা অনুযায়ী ভেদাভেদ। এই সবকিছু ভুলে কবি দিনশেষে মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সাম্যের ঐক্যতানে সুর বেঁধেছেন। এই বইটি আমাদের মানব সত্ত্বার ঘরকে একধাপ উন্নীত করবে বলে মনে করি। পাঠক সত্ত্বাকে আরো দীপান্বিত করবে। কবির ভাষা আর রচনা শৈলী গরম গরম ফুলকো লুচির মতো । পাঠক, মনে ও ফুসফুসে একটু ভারি দম নিয়ে পড়তে পারলে আরো ভালো লাগবে।

কাজী নজরুল ইসলাম আমার পছন্দের মানুষ তার সবকিছু ভালোলাগে । তার পরেও এই কাব্যগ্রন্থে যে কয়টি কবিতা আমার কাছে খুব ভালো লাগে

  • ‎১.মানুষ
  • ‎২.সাম্যবাদ
  • ‎৩. পাপ


‎ভালোবাসাকে ক্রমবর্ধমান বিকশিত করে জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত করে কথা বলেছেন কবি কাজী নজরুল ইসলাম। পাঠক মনে তুলা দন্ডের ন্যায়  সাম্যের চিত্রপট ফুটে উঠবে এই প্রত্যাশা করা যায় । সাম্যবাদী কাব্যগ্রন্থে পাঠের মধ্যে দিয়ে পাঠকদের চারিত্রিক গুণাবলী আরো নতুন বৈশিষ্ট্য যোগ হবে।


~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~‍~*~~

সাম্যবাদী
‎কাজী নজরুল ইসলাম

‎‎প্রচ্ছদ: রবি সরদার

প্রকাশক: নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ
‎প্রথম মুদ্রণ: সেপ্টেম্বর/১৯৯৬
‎৮ম মুদ্রণ: ফ্রেব্রুয়ারি/২০১৮
‎মুদ্রিত মূল্য : পঞ্চাশ টাকা মাত্র।
‎পৃষ্ঠা: ৩৮
‎ISBN 978-984-34-1364-8

মতামত:_

0 মন্তব্যসমূহ